শিক্ষক দিবসে ১৫ শিক্ষককে সম্মান

5

নিউজ ডেস্ক: শিক্ষক দিবসে ১৫ শিক্ষককে সম্মান জানাল অসম সরকার। এই ১৫ শিক্ষককে দেওয়া রাজ্য শিক্ষক সম্মান
অসমে স্কুলশিক্ষা প্রসার ও উৎকর্ষের ক্ষেত্রে এই শিক্ষকরা অসাধারণ কাজ করেছেন।

সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছে অধ্যক্ষ, স্নাতকোত্তর, সহকারী, প্রধান শিক্ষকরা। মাধ্যমিক স্তর থেকে সম্মান পেয়েছেন নয় শিক্ষক। এঁরা হলেন মালো আলি স্কুলেপ্রিন্সিপাল শ্যামলিমা বরা, কামাখ্যা বিদ্যালয় হাইস্কুলেসহকারী শিক্ষক বিজন রায় ভৌমিক, সরকারি গুরডন স্কুলেশিক্ষক মানব ভরালি, রহমারিয়া স্কুলেশিক্ষক রিজু কুমার চেতিয়া, তেজপুর সরকারি স্কুলের শিক্ষক প্রবীন কোচ, শ্রী ভেল্লা স্কুলেপ্রধানশিক্ষক রণেন্দ্র কুমার দাস, জমাদারহাট জনতা স্কুলের শিক্ষক আজিজুর রহমান, বরপুজিয়া হাইস্কুলের শিক্ষক মানিকচন্দ্র নাথ, হরিণাগুড়ি হাইস্কুলের শিক্ষক বিবি প্রসাদ ব্রহ্ম


প্রাথমিক স্কুলের ছয় শিক্ষককে দেওয়া হয়েছে সম্মন। এঁরা হলেন চৌকিয়াল প্রাথমিক স্কুলেপুলস্কা রাজখোয়া, হাতিখালি প্রাথমিক স্কুলেসারঙ্গ নির্মালিয়া, অভয়পুরিয়া এমভিএস স্কুলেদিতিমণি দত্ত, গোবিন্দধাম প্রাথমিক স্কুলে বেফুলা ডেকা শইকিয়া, টিকাল পার প্রাথমিক স্কুলের শিক্ষক স্বস্ত্যয়ন দেব এবং বকলিয়াঘাট এমভি স্কুলেপ্রধানশিক্ষক কামসিং হানসে


ডিব্রুগড় জেলাদুজন শিক্ষক সম্মান পেয়েছেন, এ ছাড়া ১৩টি জেলার একজন করে শিক্ষককে সম্মান দিয়েছে অসম সরকার।