যৌন হয়রানির অভিযোগে চাকরি গেল মণিপুরের সাংসদের

23

নিউজ ডেস্ক: যৌন লাঞ্ছনার জেরে চাকরি গেল মণিপুরের কংগ্রেস সাংসদ আংগোমচা বিমল আকোইজামের। যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখার পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় অধ্যাপক আংগোমচা বিমল আকোইজামকে বরখাস্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ, প্রাপ্ত তথ্যপ্রমাণ এবং কঠোর শাস্তির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ নিয়েছে।
যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কমিটির কঠোর শাস্তির সুপারিশের ভিত্তিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামকে বরখাস্ত করেছে। তিনি লোকসভায় ইনার মণিপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদও বটে।
বিশ্ববিদ্যালয়ের জারি করা একটি আনুষ্ঠানিক আদেশ অনুযায়ী, উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত ৯ অক্টোবর এই বরখাস্তের নির্দেশ দেন, যা অবিলম্বে কার্যকর হয়েছে।
স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর অন্তর্গত সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমস-এ অধ্যাপনা করা আকোইজামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের ফলাফলের ভিত্তিতে অভ্যন্তরীণ কমিটি কঠোর শাস্তির সুপারিশ করেছিল।
বিবৃতিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, সমস্ত প্রাপ্ত তথ্য বিবেচনা করে এবং অভ্যন্তরীণ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পরিষেবা থেকে বরখাস্ত করার শাস্তি আরোপ করা হলো।”
শাস্তি আরোপের সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট পরিষেবা বিধিমালা, যার মধ্যে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড আপিল) নিয়মের-এর ১১(ix) বিধি অন্তর্ভুক্ত, উল্লেখ করা হয়েছে।
আংগোমচা বিমল আকোইজামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রী। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আংগোমচা বিমল আকোইজাম।