মহুয়া মৈত্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ২৪ ঘণ্টার মধ্যে , সাংসদকে মানহানির নোটিস মুখ্যসচিবের

25

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠালেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল । মহুয়া মৈত্রকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারির পর সরাসরি মানহানির নোটিস পাঠালেন মুখ্যসচিব।

সূত্রের খবর, নোটিসে বলা আছে, নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে দু’টি পোস্ট মুছে ফেলতে হবে। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। সেই ক্ষমা লিখিতভাবে চাইতে হবে।

এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র একটি পোস্ট করেছিলেন সুব্রত গুপ্ত ও মনোজ আগারওয়ালকে নিয়ে। দুজনের ছবি পোস্ট করে লেখেন, “এরাই বাংলার এসআইআরের সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এঁরা। কেউ বাঁচতে পারবে না এঁরা।”

মুখ্যসচিবের দাবি, শুধুমাত্র তিন তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনি কোনও বেআইনি কাজ করেননি।

নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে দু’টি পোস্ট মুছে ফেলতে হবে। নিঃশর্ত ভাবে লিখিত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এ ধরনের মানহানিকর কথা প্রকাশ না করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

এছাড়া, মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা এবং আইনি ও আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। আইনি নোটিসের জবাব না দিয়ে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ করার কথা জানানো হয়েছে।