দীপকে-রাঙ্কাকে আটকের পর ময়দানে নেহা

25

নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির তিন নেতাকে আটক করার পর দিল্লির রাস্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী নেহা বোরা। সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্তভূষণকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন যন্তরমন্তরের দিকে। বেলা এগারোটায় দিল্লির বিমানবন্দরে আটক করা হয়েছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে। সিজেপির আইন সেলের প্রধান রত্না সিংও আটক। আটক ইউটিউবার ধ্রুব রাঠি।
দুপুর ১টার পর মিছিল নিয়ে বেরিয়েছেন আইসা নেত্রী নেহা বোরা। বদলে ফেলা হয়েছে বিক্ষোভস্থল। যন্তরমন্তরে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে দিল্লি হাটে বিক্ষোভের ডাক দিয়েছেন নেহারা। সেদিকেই এগোচ্ছে মিছিল। একাধিক ব্যারিকেড সরিয়ে ফেলেছেন নেহারা।