দিল্লিতে আটক মমতা

29

নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিয়ে আটক বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে ছিলেন মমতা সহ বেশ কয়েকজন সাংসদ। দিল্লি পুলিশ তাঁদের আটক করেছে। মমতার সঙ্গে ছিলেন ডেরেক, দোলা সেন, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, সমিরুল ইসলাম।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করল দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ‌
সিজেপি-র যন্তর মন্তর অভিযানে সকাল থেকেই নিরাপত্তা জোরদার।

সকাল থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা থেকে ইউটিউবার ধ্রুব রাঠি।

পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সিপিএমেরও। আটক করা হয়েছে পিনারাই বিজয়ন থেকে সুজন চক্রবর্তীকে ।‌ আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আজ দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও ব্রায়েনরা।

দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় পাঁচজনের বেশি জমায়েত করা বারণ নিষেধ। এই কারণ দেখিয়েই ধর্না প্রত্য়াহার করতে বলা হয়। কেউ কথা না শোনার পর আটক করা হয় তাঁদের। জোর করে তাদের পুলিশের গাড়িতে তোলা হয়। বর্তমানে তাঁদের রাস্তায় ঘোরানো হচ্ছে বলে জানা যাচ্ছে।