নিউজ ডেস্ক: যন্তর মন্তর নয়, রামলীলা ময়দানে করা যাবে বিক্ষোভ। এইসঙ্গে দিল্লির আরও দুটি জায়গা বিক্ষোভ, প্রতিবাদ প্রদর্শনের জন্য স্থির করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বুরাড়ি ময়দান ও সিবিডি ময়দানে বিক্ষোভ প্রদর্শন করা যাবে।
সোমবার বেলা দশটায় দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় বিক্ষোভ প্রদর্শন স্থলের অনুমতি চাইতে গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতা-নেত্রীরা। থানা থেকে বেরিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, আমরা জ্ঞানেশকুমারের অপসারণ চেয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলাম যন্তর মন্তরে। কিন্তু দিল্লিতে পা দেওয়ার আগেই আমাদের গ্রেফতার করা হয়েছিল। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। অন্তত ৭০০০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।
পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল সিজেপি নেতৃত্ব। ২৪ ঘণ্টা তো দূরের কথা, দুঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করল যে যন্তর মন্তরে আর বিক্ষোভ-প্রতিবাদ করা যাবে না। এবার বিক্ষোভ দেখানোর জায়গা হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হল রামলীলা ময়দান, বুরাড়ি ময়দান ও সিবিডি ময়দান।
Prev Post