নিউজ ডেস্ক: এসআইআরে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাহুল গান্ধী সহ বিরোধী জোটের ১১ নেতা-নেত্রী। যে দশটি বিষয় আবেদনে উল্লেখ করা হয়েছে তার প্রথমেই রয়েছে সব রাজ্যে আপাতত এসআইআর স্থগিত করতে হবে।
মূল দাবির মধ্যে রয়েছে এসআইআর, ইসিআইনেট নিয়ে নির্বাচন কমিশনারদের লিখিত আপত্তির ফাইল আদালতে পেশ। এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের যাবতীয় সিদ্ধান্ত সংবিধান ও আইনসংগত কি না তা, তার বিচার।
নির্বাচন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বাধীন কমিটিকে দিয়ে ভোটারদের নাম বাদ খতিয়ে দেখা। ভোটমুখী রাজ্যে বাদ পড়া যোগ ভোটারদের নাম তোলার সুযোগ। নোটিশ ও শুনানি ছাড়া কোনও নাম বাদ নয়। এবং এসআইআরের যাবতীয় সিদ্ধান্তের লিখিত বিবরণ রাখার নির্দেশ।
সোমবার রাহুল গান্ধীর পক্ষে আইনজীবী প্রসন্ন পিটিশন দাখিল করেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে সোমবারই এই পিটিশন নথিভুক্ত হয়েছে। তবে সূত্রের খবর, পিটিশনে কিছু ত্রুটি রয়েছে। বিরোধীদের পিটিশনে ১৪টি ত্রুটি ছিল।
এসব ত্রুটির মধ্যে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্র অস্পষ্ট, পাঠযোগ্য নয়। আদালতের ফি কম দেওয়া হয়েছে বলেও চিহ্নিত করা হয়েছে। ৩ থেকে ১১ নম্বর আবেদনকারীদের প্রতিনিধিত্ব করার জন্য একজন অনুমোদিত আইনজীবীর নাম অনুপস্থিত। ওকালতনামায় স্বাক্ষর করেননি ১১ জনের মধ্যে নয়জন— সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এমএ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, সুপ্রিয়া সুলে এবং ইটি মহম্মদ বশির।
তবে ত্রুটি থাকলেও মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
Prev Post