নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়ে কেন্দ্রকে নোটিস আদালতের

40

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়ে কেন্দ্রকে অবস্থান জানানোর নোটিস জারি করেছে শীর্ষ আদালত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা এডিআর এনিয়ে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছ কেন নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষাকবচ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০২৩ সালের ২১ ডিসেম্বর যখন এই বিলটি সংসদে পাস হয় তখন প্রায় দেড়শো সাংসদ সাসপেন্ড ছিলেন।
দিল্লির বিক্ষোভ এবং যন্তর মন্তর অভিযানের দিন গণপরিবহণ সংক্রান্ত মামলার শুনানি দুদিন পিছিয়ে গেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। প্রধান বিচারপতির বেঞ্চের বিচারপতি ভি মোহনা অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির যন্তর মন্তর অভিযানে দিল্লির ৪৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনও বন্ধ ছিল। যদিও রবিবার সুপ্রিম কোর্ট মেট্রো এবং ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ না-করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ। এবিষয়ে কেন্দ্রকে জবাব দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও দুদিন সময় চান।