যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমাতে হাত দেবেন: শুভেন্দু অধিকারী

7

পৃথা দাশগুপ্ত: বিসর্জনের সময় সনাতনীরাই প্রতিমার গায়ে হাত দেবেন। বাজা কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জনের যাবতীয় নিরাপত্তা খতিয়ে দেখে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন , “মাকে যাঁরা নিয়ে যাবেন, তাঁদের নাম পরিচয়ও আমি সিপি-কে বলে গেলাম, ওটাও আইডেন্টিফাই করে দিতে হবে। যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমাতে হাত দেবেন। এটার মধ্যে কোনও সাম্প্রদায়িকতা নেই।”

দুর্গাপুজোরর প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রতিমা বিসর্জনের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

ধর্মীয় আবেগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুটি প্রধান পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি জানান।

অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে এনডিআরএফ মোতায়েন করা থাকবে‌। সাধারণত প্রতিমা বিসর্জনের দায়িত্বে থাকে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। তবে এবার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের পাশাপাশি এবার এনডিআরএফ টিমও মোতায়েন থাকবে।

অতীতে বিসর্জনের সময় ক্রেন ব্যবহারের ফলে প্রতিমা পবিত্রতা ক্ষুণ্ণ হত,এই অভিযোগ সাধারণ মানুষের একাংশের। রাজ্য সরকার ক্রেনের ব্যবহার সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ম্যানুয়াল ট্রলির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।