পৃথা দাশগুপ্ত, কলকাতা: হাইকোর্টে ধাক্কা। এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন পুলিশ এবং সংবাদমাধ্যমে তদন্ত সংক্রান্ত নথি ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসছে বলে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে।
ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই মর্মে তিনি হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন। তাঁর আবেদন ছিল, পুলিশ বা তদন্তকারী সংস্থা যেন তদন্ত সংক্রান্ত তথ্য বাইরে না আনে।
কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাটি দ্রুত শুনানির আর্জি জানালেও প্রথমে বিচারপতি কৃষ্ণ রাও জানান, মামলাটি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। এর পর বিষয়টি যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এখনই মামলাটির জরুরি ভিত্তিকালীন শুনানির প্রয়োজন নেই।
সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই ধরনের তথ্য ফাঁস অবিলম্বে বন্ধ করা হোক। আগামী সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির সম্ভাবনা।
সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে অভিষেকের বক্তব্য, এই ধরনের তথ্য ফাঁস অবিলম্বে বন্ধ করা হোক। আগামী সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য উঠতে পারে।