চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাহাতো

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি। ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতো।ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বেশ কিছুদিন আগে। অভিযোগ, অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন দপ্তরে স্থায়ী চাকরির আশ্বাস দেন তাঁকে ।অভিযোগকারী ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অজিত মাহাতোকে দেন।‌ কিন্তু দিনের পর দিন গুনেছেন। আজও চাকরি হয়নি সজল দাসের।‌ সজল যখন বুঝতে পারেন বিষয়টি হাতের বাইরে বেরিয়ে গেছে তখন তিনি টাকা ফেরত চান। তাতেও কোন লাভ হয়নি।

অভিযোগকারীর অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে অজিত মাহাতো তাঁকে হুমকি দেন। অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করেন।

তাঁর অভিযোগ, একইভাবে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকেই তিনি এরকম টাকা আদায় করেছেন । মামলার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত অজিত মাহাতোকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে এবং অজিত মাহাতোকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতে।