অভিষেকের রক্ষাকবচ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

7

পৃথা দাশগুপ্ত: রাজ্যে পালাবদলের পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় বিভিন্ন থানায়, তখন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়। ৩০ নভেম্বর আসতে মাত্র আর কয়েক দিন। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল রাজ্য।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআরের দায়ের। তার মধ্যে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানার মামলায় তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট।

গত অগস্ট মাসে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতে সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হযল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। দীপাবলির পরে আদালত খুললে ওই মামলার শুনানির সম্ভাবনা।