নবদ্বীপকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

36

পৃথা দাশগুপ্ত কলকাতা: নবদ্বীপে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
রাস উৎসবের সূচনায় আজ নবদ্বীপের চৈতন্যধামে গিয়েছিলেন তিনি । সেখানে মন্দিরে গিয়ে আরতি করার পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান। একইসঙ্গে বিগত সরকারকে তীব্র কটাক্ষ করতেও ছাড়েননি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজ শুভেন্দু অধিকারী জানান “সম্পূর্ণভাবে একদম ভালোভাবে সুন্দরভাবে তৈরি করার জন্য ব্যবস্থা নেব। এখানে যতক্ষণ না পর্যন্ত পরিবহন দফতরের স্থায়ী ব্রিজ না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। এখানে প্রভুর উপরে একটা রিসার্চ সেন্টার তৈরি করা হচ্ছে। কিন্তু, অর্থের অভাবে তা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। ভক্তদের সাহায্য নিয়েই ওঁরা এতদিন এগিয়েছেন। তার জন্য আমি ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোশালাকে সম্প্রসারণ করার জন্য আরও এক কোটি টাকা বরাদ্দ করলাম। সব এই ঘোষণা গুলি বাস্তবায়িত ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। ঘাট ও লঞ্চ সার্ভিসের জন্য দু মাস সময় লাগবে। ফেব্রুয়ারিতে আবার আসব লঞ্চ-ফেরি সার্ভিস চালু করার জন্য।”

পাশাপাশি টোল চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ওঁদের প্রস্তাব দিয়ে গেলাম গুরুকল ও সংস্কৃত টোল যেন তাঁদের যেন পরিকল্পনায় থাকে।”

বিগত সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। আমি এখানে দাঁড়িয়ে কোনও রাজনীতি করব না। বিগত সরকার নবদ্বীপ শহরকে একটি দেশী মদের দোকান, একটি বিদেশি মদের দোকান দিয়েছে। আর কিছু করেনি।”