১৮ বছর পর সিঙ্গুরে গাড়ি কারখানা!

16

পৃথা দাশগুপ্ত: সিঙ্গুর বাসিন্দাদের জন্য সুখবর। সিঙ্গুরে হতে চলেছে গাড়ি কারখানা। তবে এবার টাটা নয়, সেখানে ট্রাক তৈরির কারখানা গড়বে ‘অশোক লেল্যান্ড’। ন্যানো চলে যাওয়ার ১৮ বছর পর আসছে ট্র্যাক ফ্যাক্টরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই সুখবর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যে সিঙ্গুর একসময় আন্দোলন-বিক্ষোভ দেখেছিল, সেই এলাকাতেই আবার শিল্পের স্বপ্ন। একটা সময় সিঙ্গুরের মাটি দেখেছে বিক্ষোভ-আন্দোলন- অনশন টাটার চলে যাওয়া। রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার জোর দিয়েছে শিল্পায়নে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিলো। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরে বেকার যুবকরা পরিবেশ বান্ধব শিল্প চায়। সরকার সব জায়গায় কাজ করেছে।”