পৃথা দাশগুপ্ত,কলকাতা:নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পশ্চিমবঙ্গের নতুন নাম নিয়ে আলোচনা হয়। রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী প্রশাসন।
পশ্চিমবঙ্গের নাম নিয়ে চর্চা হয়েছে আগেও। পশ্চিমবঙ্গে নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই অনুমোদন মেলেনি।
মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার।
ওয়েস্ট বেঙ্গল নামের শুরু W, তাই যে কোনও তালিকায় পশ্চিমবঙ্গের নাম থাকত তালিকার শেষের দিকে। প্রশাসনিক ক্ষেত্রেও অসুবিধা হত।
পশ্চিমবঙ্গের নাম আর ওয়েস্ট বেঙ্গল লেখা হবে না, ইংরেজিতেও লেখা হবে পশ্চিমবঙ্গ। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । আগামী ৪ ডিসেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ৯ ডিসেম্বর এই নাম সংক্রান্ত প্রস্তাব আনা হবে।
তৎকালীন তৃণমূল সরকারের আমলে ‘বাংলা’ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে নতুন প্রস্তাবও পাশ হলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাতে অনুমোদন দেয়নি।
এবার পশ্চিমবঙ্গের নাম P দিয়ে শুরু হলে তালিকায় কিছুটা এগিয়ে আসবে বলই মনে করছে রাজ্য সরকার।