শুষ্ক আবহাওয়া বঙ্গ জুড়ে

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। শুরু শীতের আমেজ। আজ থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের সব জেলাতেই। কলকাতার ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে পারদ নামতে পারে।

উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ আসাম এবং কেরলে রয়েছে ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গ আজ থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি।

উত্তরবঙ্গে আজ থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ , তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে শুক্রবার এর মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কলকাতায় আজ থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা কমবে, সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। আজ থেকে তাপমাত্রা নিম্নমুখী।‌ উইকেন্ড এর মধ্যে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশ।