SIR- এ নাম বাদ গেলেই কী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী? রাজ্যের কাছে জবাব চাইল দেশের শীর্ষ আদালত

23

পৃথা দাশগুপ্ত কলকাতা: পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় একটি আবেদনের ভিত্তিতে আজ রাজ্যকে নোটিস জারি করল দেশের শীর্ষ আদালত।পশ্চিমবঙ্গে এ আই আর -এ যাঁদের নাম বাদ গেছে, তাঁরা কি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না ? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজ্যকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।

আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই আবেদন গ্রহণ করে নোটিস জারি করেছে। এই আবেদনটি করেছেন প্রসেনজিৎ বসু। আজ আবেদনকারী প্রসেনজিৎ বসুর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী নেহা রাঠি।

আবেদনে দাবি করা হয়েছে, এস আই আর – এর সময় যে সমস্ত সাধারণ ভোটারদের নাম বাদ গেছে, তাঁরা কী সরকারি জনকল্যাণমূলক প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা যোজনা রেশন বা ওবিসি শংসাপত্রের মতো পরিষেবা কি আর পাবেন না তাঁরা?

এই বিষয়ে রাজ্য সরকারের থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট।