টালবাহানার পর সিআইডি দফতরে ঢুকলেন অভিষেক

40

নিউজ ডেস্ক: কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে সিআইডির দফতরে হাজির হতে হবে। তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আজ দিল্লি থেকে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে কালীঘাটের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। কড়া নিরাপত্তায় অভিষেককে নিয়ে যান অভিষেকের নিরাপত্তারক্ষীরা।
বিকেল ৫টা ৪৩ নাগাদা সিআইডি দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক। সই জালকাণ্ডে এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির হাজিরা এড়িয়েছেন। কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন, কখনও রাজনৈতিক কারণে শহরের বাইরে চলে গিয়েছেন। এর মধ্যে সিআইডি গ্রেফতার করতে পারে আশঙ্কা করে অভিষেক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ আগামী ২ সপ্তাহ অভিষেককে গ্রেফতার করতে পারবে না সিআইডি। তবে বৃহস্পতিবারই অভিষেককে সন্ধে ৬টার মধ্যেই সিআইডি দফতরে যেতে নির্দেশ দেয় আদালত।