ঠিক কতগুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে? জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা:একের পর এক মামলা। একের পর এক এফ আই আর। বিভিন্ন থানায় বিভিন্ন ধরনের অভিযোগ। মামলার গেঁরোয় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এফ আই আর-এর সংখ্যাটা ঠিক কত? রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কী কী মামলা রয়েছে, তা যত দ্রুত সম্ভব রিপোর্ট দিক পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়েরূ আইনজীবী আজ আদালতে জানান, তিনি রাজনৈতিক নেতা, তাই অনেকে অনেক ধরনের মামলা করছে। এই মামলা প্রতিহিংসা পরায়ণও হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, একাধিকবার পুলিশ তলব করছে। একেকটি মামলায় এক এক রকম ভাবে তদন্ত। পুলিশের সামনে গেলেও হয়রানির শিকার বারংবার বলেও কলকাতা হাইকোর্টের অভিযোগ করেছেন তাঁর আইনজীবী।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? যাবেন” বিচারপতির পর্যবেক্ষণ, “এই মামলার কোন‌ও গ্রহণযোগ্যতা নেই।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আইনজীবী জানান, রোজ নতুন নতুন এফআইআর হচ্ছে। তালিকা দেওয়া হোক, কটি এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত আটটি কেস আছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর এই আর্জির পর পুলিশকে রিপোর্ট জমা করার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার
এই মামলার শুনানির সম্ভাবনা।