বন্যাত্রাণ নিয়ে হিমন্তকে তোপ অখিলের

33

নিউজ ডেস্ক: বন্যাত্রাণে না অসম সরকার, না অসমের মুখ্যমন্ত্রী কেউই এক পয়সাও দেয়নি, তোপ শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কোনও তহবিল থেকে এক পয়সাও দেওয়া হয়নি বন্যাত্রাণে। এখন পর্যন্ত যা ত্রাণ দেওয়া হয়েছে সবই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। এই তহবি আদি অনন্তকাল থেকেই রয়েছে, তোপ অখিলের।
রাইজর দলের প্রধান অখিল গগৈ বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন পর্যন্ত বন্যাত্রাণে কোনও টাকা দেননি। ত্রাণ যা এসেছে সবই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে, বন্যাত্রাণের কোনও পৃথক তহবিল থেকে ত্রাণ আসেনি। হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগতভাবে বন্যাত্রাণে এক পয়সাও দেননি। অসমের মানুষকে অপমান করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মানুষের মানবতার অপমান করেছেন হিমন্ত।
হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনায় অখিল গগৈ বলেছেন, তাঁর আচরণ রাজার মতো। তিনি নিজের খুশি মতো অসম পুলিশকে নির্দেশ দিচ্ছেন, যা সংবিধান সম্মত নয়। এটা গণতন্ত্র, রাজার শাসন নয়। সবার ওপরে সংবিধান।
অসম সরকারের ত্রাণ বণ্টন এবং বন্যার্তদের আর্থিক সাহায্য নিয়ে অখিল গগৈ সহ বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছেন। অবৈধ খনন নিয়ে সোচ্চার অখিল গগৈ সহ বিরোধী বিধায়করা। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমে কোথাও অবৈধ খনন হয় না।
অখিল গগৈয়ের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হিমন্ত বিশ্ব শর্মা বা সরকারের তরফ থেকে।