৪৮ ঘণ্টায় দ্বিতীয় বার আমেরিকার কূটনীতিককে আবার ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক

32

নিউজ ডেস্ক: মার্কিন সেনার হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে নিহত। তিনজন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। গত বুধবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠায় ভারত। বিদেশ মন্ত্রক জানায় , ‘‘বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আন্তর্জাতিক আইন অনুসারে আন্তর্জাতিক জলপথ দিয়ে স্বাধীন, বাধাহীন নৌচলাচল নিশ্চিত করতে হবে। যত দ্রুত সম্ভব তা করা দরকার।’’


এরপরেও মার্কিন সেনা হরমুজ়ের কাছে একটি ভারতীয় নাবিকবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় । ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন মুনিশন’ দিয়ে হামলা চালানো হয় বলে খবর। অভিযোগ উঠেছে সেখানে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার আমেরিকা বিবৃতি দিয়ে দাবি করে, ‘ ওই জাহাজ বেআইনি ভাবে ইরান থেকে তেল পরিবহণ করছিল। নিষেধ গ্রাহ্য করেনি। তাই জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ তার পরে শুক্রবার আবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক। মাউন্ট জলবীর নামে ওই পণ্যবাহী জাহাজ থেকে অন্তত ২০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে খবর। পরেই দেশবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সরব হয় বিরোধীরা।