ছাত্রী, স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ স্কুলেরই ছাত্রের বিরুদ্ধে

28


নিউজ ডেস্ক: গুয়াহাটি মহানগরের সাতগাঁও SFS স্কুলে অঘটন। ছাত্রী এবং স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ উঠেছে। AI-এর মাধ্যমে অশ্লিল ছবি তৈরির অভিযোগ। আপত্তিকর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠেছে স্কুলেরই ক্লাস টেন-এর এক ছাত্রের বিরুদ্ধে। একজন বা দুজন নয়, ৭৫ জনের ছবি নিয়ে আপত্তিকর ছবি তৈরির অভিযোগ উঠেছে ওই ছাত্রের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আপত্তিকর সেই ছবি। তারপরই প্রকাশ্যে আসে ঘটনাটি। জানা যাচ্ছে, ‘টেলিগ্রাম’ অ্যাপের মাধ্যমে ছবিগুলি বিক্রি করেছে অভিযুক্ত ছাত্র। POSCO আইনের অধীনে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ঘটনার শুরু হয়েছে তদন্ত।
অভিযোগ, ঘটনা প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি স্কুল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমেও কোনও ধরনের মন্তব্য করেননি স্কুল কর্তৃপক্ষ। এদিকে ভুক্তভোগী ছাত্রীদের একাংশ অভিভাবক পুলিশের অপরাধ শাখার দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
স্কুলের ছাত্রীদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে অসম পুলিশ স্কুল কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান জানিয়েছিলেন। পুলিশের নির্দেশকে অমান্য করে একাংশ স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ছবি আপলোড করেছেন বলে অভিযোগ উঠেছে। স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এধরনের ঘটনায় হতবাক ভুক্তভোগী অভিভাবকরা। AI-এর যুগে নিজের সন্তানকে স্কুলে পাঠানো কতটা নিরাপদ? সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।