পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিড়লা তারামণ্ডলের সামনে শুরু একুশে জুলাইয়ের সমাবেশের আগেই সভার আয়োজন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল৷ মধ্যরাতে ২১ জুলাইয়ের মঞ্চ ভাঙচুর করা এবং হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল৷
এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর৷ বিচারপতি ভট্টাচার্য প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন, লালবাজারের যুগ্ম কমিশনার (সদর)-কে সুনিশ্চিত করতে হবে বিড়লা তারামণ্ডলের সামনের নিরাপত্তা। মঞ্চে সভার কাছে কোনও সমস্যা যাতে না হয় দেখতে হবে কলকাতা পুলিশকে। যদি গন্ডগোল হয় দায় কে নেবে? হাইকোর্টের নির্দেশ নিয়ে সভা, তারপরেও কেন এই গুন্ডামির অভিযোগ, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? বিচারপতি আরও বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনরেলের উপস্থিতিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল, তার পরেও কেন এই পরিস্থিতি?
বিচারপতির প্রশ্নের উত্তরে এজি সুরজিৎ নাথ মিত্র বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত টিভি, সংবাদমাধ্যম এরকম কোনও খবর দেখিনি, বিষয়টি কলকাতা পুলিশকে জানানো হচ্ছে।
Next Post