ডিসেম্বরেরেই হবে হরিণঘাটায় ক্যাম্পা কোলার ভূমিপুজো

33

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ডিসেম্বরেই ক্যাম্পা কোলা প্ল্যান্টের ভূমিপুজো। নদিয়ার হরিণঘাটায় এই প্ল্যান্ট খুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। বুধবার রাতে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোতে গিয়ে এই বিনিয়োগের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারিতে জিন্দলের ভূমিপূজো। শিল্পপতিরা বিনিয়োগ করবে। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।”

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এর আগে লাক্স কোজির নতুন কারখানা থেকে আমূলের ফ্যাক্টরি খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরি হবে গভীর বন্দর। নিউটাউনে হাসপাতাল তৈরি করছে আদানিরা। এবার হরিণঘাটায় আসছে ক্যাম্পা কোলা, ভূমি পুজো হবে ডিসেম্বর মাসেই ।

রাজ্যের পালাবদলের পর শিল্পের ওপর জোর দিয়েছে প্রশাসন । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লগ্নি আনতে মুকেশ আম্বানি থেকে গৌতম আদানিদের সঙ্গে বৈঠক করেছেন । এবার সেই লক্ষ্যেই আরো এক ধাপ এগোলো সরকার।