নিউজ ডেস্ক: শুক্রবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও গেল সিআইডি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় ৪,৩০ নাগাদ যান। সূত্রের খবর, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। তার সূত্র ধরে অভিষেককে নোটিস ধরাতে শুক্রবার তাঁর বাড়িতে যায় তারা।তবে ডায়মন্ড হারবারের সাংসদ বাড়ি না-থাকায় তাঁকে নোটিস ধরানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়। কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিদের মুখোমুখো হয়ে ক্ষোভ উগরে দেন ‘তিনি বলেন আমি আগেও তদন্তে সাহায্য করেছি আগামীতেও করব। আমাকে দিল্লিতে থাকা থাকা অবস্থায় কেন বারবার আমাকে নোটিশ দেওয়া হচ্ছে। তিনি বলেন আমি কোন তদন্তে অসহযোগিতা করিনি। কেন আগে থেকে নোটিশ দেওয়া হচ্ছেনা । আমি ডিজে বাজাবো বলে আমার বিরুদ্ধে সিআইডি তদন্ত করা হচ্ছে,কিন্তু অমিত শাহর বিরুদ্ধে কেন কোন তদন্ত হবে না। আজ যারা যারা বড় বড় কথা বলছেন তাঁরা রাজনৈতিক ভাবে না পেরে আমাকে হেনস্থা করা হচ্ছে। প্রায় ৩ ঘন্টা পর সিআইডির আধিকারিকরা নোটিশ দেন।যদিও অভিষেক ব্যানার্জি নিজে নোটিস নেননি তাঁর অফিসের এক কর্মী মারফৎ নোটিসটি নেওয়া হয়।