স্টাফ রিপোর্টার: কংগ্রেসের বরিষ্ঠ নেতা পবন খেরাকে ফের ক্রাইম ব্রাঞ্চে তলব। ক্রাইম ব্রাঞ্চে তলব করে আবারও সমন জারি আদালতের। ৩জুলাই ফের ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দিতে হবে কংগ্রেস নেতা পবন খেরাকে।
পবন খেরার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইঞা মামলা করেছিলেন। এই মামলায় এর আগেও একাধিকবার পবন খেরাকে তলব করে ক্রাইম ব্রাঞ্চ। বেশ কয়েকবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করাও হয়।
উল্লেখ্য, হিমন্ত জায়া রিনিকি ভুইঞার বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পবন খেরা। রিনিকি ভুইঞার ৩টি দেশের পাসপোর্ট থাকার পাশাপাশি বিদেশে জমি ও কোম্পানি আছে বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা।
এরপর আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন পবন খেরা। সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিনও পেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তবে আগাম জামিন পেলেও একাধিকবার ক্রাইম ব্রাঞ্চের তলবে তাঁকে সাড়া দিতে হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। ফলে এই মামলায় বেশ বিপাকে কংগ্রেস নেতা।