নাগা ও কুকিদের মধ্যে সংঘর্ষ,গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান

28


নিউজ ডেস্ক: সোমবার নাগাল্যন্ড সীমান্তবর্তী নাগা অধ্যুষিত সেনাপতি জেলা ও কুকি অধ্য়ুষিত পার্শ্ববর্তী কাংপোকপি জেলার সীমান্ত এলাকায় সংঘর্ষ বাধে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে । পুলিশ বয়ান অনুযায়ী , সোমবার সকালে তাফৌ এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কুকি সম্প্রদায়ের একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপরেই শুরু হয় নাগা ও কুকিদের মধ্যে লড়াই। পুমাই নাগা সম্প্রদায়েরও একটি বাড়ি পোড়ানো হয়। সেই সময় ঘটনাস্থলে যায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। নাগা ও কুকিদের মধ্যে দুই তরফে গুলির লড়াইয়ের মধ্যে পড়ে সিআরপিএফের ৩৬তম ব্যাটালিয়নের সাব-ইন্সপেক্টর প্রদীপ সিংহের বাঁ পায়ে গুলি লেগে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাফৌ কুকি ও সেনাপতি এলাকার বিভিন্ন স্থানে একাধিক বাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। নাগা গ্রামবাসীরা সেনাপতি জেলা গেটের কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।দুই জেলার সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।