সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ নিয়ে বিতর্ক

60

নিউজ ডেস্ক: ১০ নভেম্বর গোটা পৃথিবীতে প্রকাশ পাবেন সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পৃথিবীর অন্যান্য দেশে বইটি প্রকাশ করলেনও ভারতে সেটা করছে না পেঙ্গুইন র্যািন্ডম হাউস ইন্ডিয়া। শুক্রবার এক বিবৃতিতে ভারতে বইটি না ছাপানোর কথা জানিয়েছে পেঙ্গুইন কর্তৃপক্ষ।


বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সোনিয়ার আত্মজীবনীর প্রকাশক তারা নয়।
গত সপ্তাহে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সমাজমাধ্যমে লিখেছিলেন, এতদিন বিভিন্ন জায়গায় আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। তার মধ্যে খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে। এবার আমার কথা পাঠককে সামাজিক ও রাজনৈতিক বদলের পরিপ্রেক্ষিত দেবে, যা আমি আমার এই সুন্দর দেশে গত ছয় দশক ধরে চাক্ষুষ করেছি।
সোনিয়ার আত্মজীবনীর মূল প্রকাশনা সংস্থা আমেরিকার পেঙ্গুইন র্যাআন্ডম হাউসের আলফ্রেড এ নফ। কিন্তু তাদের ভারতীয় শাখা শুক্রবার জানিয়েছে, সোনিয়ার আত্মজীবনী ভারতে ছাপবে না তারা। পেঙ্গুইন ইন্ডিয়া জানিয়েছে যে তারা বইটি প্রকাশ করতে আগ্রহী ছিল। লেখকদের দেওয়া তথ্য যাচাই করা এবং প্রয়োজনীয় সংশোধন-পরিমার্জনের সুপারিশ করা তাদের দায়িত্ব। লেখকের সঙ্গে গোপনীয় আলোচনা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না।
ঘটনা হল, পেঙ্গুইনের সঙ্গে আত্মজীবনী প্রকাশের বিষয়ে সোনিয়া গান্ধীর আলোচনা হয়েছিল। তারপর পেঙ্গুইন ভারতে প্রকাশের কাজে কেন পিছিয়ে গেল?
এবিষয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, গোটা পৃথিবীতে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ছাপছে পেঙ্গুইন, কিন্তু ভারতে কেন্দ্রীয় সরকারের চাপে সেটা করতে পারছে না। মূল বিষয় হল, পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশন সংস্থার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে যাতে মোদী, আরএসএস এবং মোদীর শাসনকালে ভারতের ভূমি চিন অধিকার করে নেওয়া প্রসঙ্গে কিছু প্রকাশিত না হয়। এটা গণতন্ত্রকে হত্যা।