সিজেপি আন্দোলনকে কটাক্ষ দিলীপ ঘোষের

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সিজেপি আন্দোলনকে ঘিরে উত্তাল দিল্লি। আজও সি জে পি- র একাধিক কর্মসূচি। তাঁদের দাবি , জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন ।

সি জে পি আন্দোলন নিয়ে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আন্দোলনকে ‘ফ্যাশন’ বললেন তিনি।‌

সিজেপির আন্দোলন নিয়ে দিলীপ ঘোষের বলেন, “আগেও এরকম অনেক দিন ধরে আন্দোলন হয়েছে। এটাও কিছুদিন চলবে। যাঁদের কোনও কাজ নেই, তাঁরাই আন্দোলন করেন “।‌

তিনি আর‌ও বলেন, “আন্দোলন হোক না। অনেকে এক মাস ধরে অবস্থান করেছে। ভারতবর্ষে একটা ফ্যাশন রয়েছে, কিছু লোকের আন্দোলন করার। কাজ না থাকলে চল আন্দোলন করি। বিদেশি ফান্ডিং, এদিক-ওদিক, রাষ্ট্রবিরোধী শক্তির খেলনা হয়ে এরা এসব করতেই থাকে। কিছুদিন চলবে।”

এদিকে, দিল্লিতে যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির মাঝে সিজেপিকে কড়া বার্তা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ‌ও সিজেপি ‘যন্তর মন্তর চলো’ অভিযানের ডাক দিয়েছে। শনিবারের আন্দোলন থেকে প্রায় তিন হাজার সমর্থককে আটক করা হয়েছিল।‌ তবে সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে।