অভিষেককে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

60

নিউজ ডেস্ক: সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় আক্রান্ত হন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলে বেশ কয়েকঘণ্টা ধরে হেনস্থা, টানাহেঁচড়া, ছোড়া হয় ডিম। জনরোষের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

মৃত তৃণমূল কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন অভিষেক। সেখান থেকে রিতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।এরপরই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সহায়তায় অভিষেককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কলকাতায় ফিরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালে অভিষেককে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ওই বেসরকারি হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে যান অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহার হাকিম। মমতার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ও। এছাড়াও তৃণমূলের অন্য নেতারাও হাসপাতালে পৌঁছে যান। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও আসতে দেখা যায় হাসপাতালে। রাত ৮টা নাগাদ ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন, তিনি বলেন, ‘এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না আমরা অন্য জায়গায় নিয়ে যাব,ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।’ যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি।