নেপালের হড়পা বানে নিখোঁজ শতাধিক ভারতীয়

19

নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বনে শতাধিক মৃত্যুর আশঙ্কা। নিখোঁজ অন্তত ৩৮৪ পর্যটক। তার মধ্যে রয়েছে ১০৫ ভারতীয় পর্যটক। নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ যাচ্ছিল ভারতীয় পর্যটকরা। নেপালের এক পর্যটন সংস্থার আধিকারিক বাসুকুমার অধিকারী বলেছেন, এ দিন ৯৩ জন নেপালি-সহ প্রায় ৪০০ জনকে নিয়ে সীমান্ত পার করার কথা ছিল। কিন্তু সকাল নয়টায় ধস নামার পর থেকে দুপুর ৩টে পর্যন্ত দুয়েকজন ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বুধবার সকাল নটা নাগাদ নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশী নদীতে হড়পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদ বিবৃতি দিয়েছে, হড়পা বানের পর অন্তত ৩৮৪ পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে অন্তত ২৯১ বিদেশি পর্যটক। ভারতীয় পর্যটক ১৪১। ৩৭ অনাবাসী ভারতীয় রয়েছেন।
এর মধ্যে দুটি দলে ৫৯ এবং ৪৬ ভারতীয় পর্যটক রয়েছেন। তৃতীয় দলে রয়েছেন ৩৭ অনাবাসী ভারতীয়।
বিপর্যয়ের পর নেপালে ভারতীয় দূতাবাস থেকে দুটি ফোন নম্বরও চালু করা হয়েছে – +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ এবং +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০।
নিখোঁজ বিদেশিদের মধ্যে রয়েছে মালয়েশিয়ার ১৭, ব্রিটেনের ১২, দক্ষিণ আফ্রিকার চার, আমেরিকার তিন, অস্ট্রেলিয়ার এক এবং নেদারল্যান্ডসের এক পর্যটক। বাকি ১১১ বিদেশি কোন দেশের নাগরিক, তা এখনও স্পষ্ট নয়।
১৯৯৮ সালের আগস্টে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মলপা গ্রামে ধস নেমেছিল। বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন ২২১ জন। তাঁদের
স্থানীয় কর্তৃপক্ষের অনুমান, তিব্বতে কোনও ভূমিকম্পের জেরে হিমবাহ-হ্রদের জল উপচে সীমান্তবর্তী নেপালের রাসুয়ায় প্রবেশ করে। চিন সীমান্তবর্তী তিমুরে এবং স্যাব্রু বেসি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
চিনা কর্তৃপক্ষের দাবি, নেপালের দিকে হওয়া হড়পা বানের জেরে তিব্বতের গাইরং প্রদেশ ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের জেরে তিব্বতে অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের হড়পা বানে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশের নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।