মা চলে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে, আদালতের সামনে ৮ মেয়ের কাণ্ড ভাইরাল

3

নিউজ ডেস্ক: আদালতের বাইরে হাউহাউ করে কাঁদছে ৮ কন্যা সন্তান। তাদের ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে চলে যাচ্ছে মা! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


এই কাণ্ড পাকিস্তানের লাহোরে। সেখানকার একটি আদালতের অনুমতির পরই অন্য এক পুরুষের সঙ্গে ৮ সন্তানকে ফেলে চলে যায় তাদের মা। কিন্তু একবারো পিছু তাকায়নি তাদের মা। এমনকী, কন্যা সন্তানদের চিনতেও অস্বীকার করেন মহিলা। গুলাম হুসেন নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেছিলেন, তাঁর আবেদন ছিল শবনমকে গুলসন নিজের কাছে রাখতে চায়। শবনমের আগের স্বামী ও পরিবারের থেকে তাকে মুক্ত করা হোক। আদালত শবনম ও গুলামের মতামত নিয়ে তাদের একসঙ্গে থাকার সম্মতি দেয়। আদালতের অনুমতির পর শবনম বাইরে আসতেই মেয়েরা মায়ের পা ধরে কাঁদতে থাকে। এক কন্যা বলেন, তাদের মা চিনতেও অস্বীকার করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলার এক মেয়ে মায়ের পিছু পিছু ছুটছেন।