রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চান বিরোধীরা

18

নিউজ ডেস্ক: ভোটচুরি ও জ্ঞানেশকুমারের ইস্তফার দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চান বিরোধীরা। গত তিনদিন একই দাবিতে নির্বাচন সদন, যন্তরমন্তর, রাজঘাটে গিয়েছিলেন বিরোধীরা, এবার লক্ষ্য রাষ্ট্রপতি ভবন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে বলে সাক্ষাতের সময় চেয়েছিল বিরোধী সাংসদরা। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত সাক্ষাতের সময় দেয়নি রাষ্ট্রপতি ভবন। সেজন্য এবার বিরোধীদের আন্দোলনের অভিমুখ হবে রাষ্ট্রপতি ভবন। স্থির হয়েছে সংসদ চত্বর থেকে রাষ্ট্রপতি ভবন অভিযান করবেন রাহুল-মমতা-প্রিয়াঙ্কারা।
দুপুর তিনটে নাগাদ পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে মিলিত হবেন বিরোধী নেতা-নেত্রীরা। সেখান থেকে মিছিল করে তাঁরা এগাবেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সামনে থাকছেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এম এ বেবির মতো নেতা-নেত্রীরা। তার আগে নির্বাচন কমিশনের আইটি ডিজি সীমা খান্নার বিরুদ্ধে এফআইআর করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
বৃহস্পতিবার কনোনাট প্লেসের উত্তর ভারতীয় রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজনের পর তিনটি বাসে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে প্রার্থনা করেন বিরোধীরা। বুধবার সংসদ ভবন থেকে মিছিল করে বিরোধী সাংসদরা এগোচ্ছিলেন নির্বাচন সদনের দিকে। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয়। তবে রাজঘাট যাওয়ার পথে পুলিশ কোনও বাধা দেয়নি বিরোধী সাংসদদের