বিশ্বকাপ উপলক্ষে রেস্তোরাঁ খোলা রাত সাড়ে তিনটে পর্যন্ত

7

নিউজ ডেস্ক: আমেরিকায় চলছে ফুটবল বিশ্বকাপের শেষ পর্যায়। এদিকে গোটা ভারত মগ্ন হয়ে আছে ফুটবলে। ফুটবলপ্রেমীদের উৎসাহের দিকে নজর দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী চার দিন গুয়াহাটির সব রেস্তোরাঁ রাত সাড়ে তিনটে পর্যন্ত খোলা রাখা যেতে পারে। ফুটবল বিশ্বকাপের জন্য ১৫, ১৬, ১৯ ও ২০ জুলাই এই ব্যবস্থা চলবে।
সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, ফুটবল মানুষকে ঐক্যবদ্ধ করে এবং আমরা চাই আমাদের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল দেখুক নির্বিঘ্নে। গুয়াহাটির জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি ১৫, ১৬ ১৯ ও ২০ জুলাই ফুটবলপ্রেমীদের শান্তিতে বিশ্বকাপ দেখার সুযোগ দিতে। সেজন্য রেস্তোরাঁ মালিক সংস্থাকে জনগণের চাহিদা অনুযায়ী অনুরোধ করছি আপনারা রাত সাড়ে তিনটে পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখুন। ফুটবলপ্রেমীরা মনের আনন্দে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ-শিহরন উপভোগ করুক।
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। বুধবার রাতে অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। ১৮ জুলাই, শনিবার রাতে তৃতীয় স্থানাধিকারী নির্ধারণ ম্যাচ। ১৯ জুলাই, রবিবার রাতে ফাইনাল।