মেঘালয়ে স্বাভাবিক যান চলাচল

28

নিউজ ডেস্ক: ক্রমশ স্বাভাবিক হচ্ছে অসম-মেঘালয় যান চলাচল। মেঘালয়ের ট্যাক্সিং সংগঠনের সঙ্গে বৈঠক করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধার বলেছন, ১০ সেপ্টেম্বরের আগে অসম ও মেঘালয়ের ট্যাক্সিচালকদের বৈঠক হবে। তখন একটি যৌথ নীতি তৈরি করা হবে। তবে সোমবার থেকে অসম-মেঘালয় যান চলাচল মোটের ওপর স্বাভাবিক বলা যায়।
মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধার জানিয়েছেন, অসমের মন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মেঘালয় সরকার নিশ্চিত করেছে যে মেঘালয় সব ধরনের যান চলাচলে উপযুক্ত নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা হবে।
১৯ আগস্ট শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের বাইক মিছিল ঘিরে অশান্তি শুরু হয়। ভাঙা হয় প্রায় ৩০টি গাড়ি। অসমের নম্বর প্লেটওয়লা বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই শিলং-গুয়াহাটি যান চলাচল তিনদিন বন্ধ হয়ে যায় দুই রাজ্যের ক্যাবচালকদের প্রতিবাদে।
মেঘালয়ের ট্যাক্সিচালকদের দাবি যে গুয়াহাটি বিমানবন্দরে তাদের গাড়ি পার্ক করার জন্য পৃথক একটি জায়গা থাকতে হবে। ধার বলেছেন যে এটা সম্পূর্ণ অসম সরকারের বিষয়। তবে মেঘালয় সরকার এবিষয়ে আলোচনা করবে অসমের সঙ্গে।