SSKM-এ গাছ পড়ে মৃত ১

5

পৃথা দাশগুপ্ত, কলকাতা: SSKM-এর সামনে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই গাছ ভেঙে পড়ে মৃত্যু এক মহিলার। ঘটনায় এক শিশু-সহ আরও দুজন গুরুতর আহত । হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ইউরোলজি বিভাগের কাছে থাকা এক বিশাল পুরনো গাছ হঠাৎ করেই ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে যায় এক শিশু ও আরও এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএমের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক।মাটি থেকে আলগা হয়ে যায় গাছটি।‌ সেই সময় স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে রোগী ও রোগীর পরিবারের ভিড় ছিল। গাছটি একবারে ওই মহিলার মাথায় ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুধুমাত্র হাসপাতাল চত্বরে রোগী বা তাঁর পরিজনদের ভিড় থাকে না। যারা দূর দূরান্ত থেকে আসেন তাঁরা ওখানেই রাতের পর রাত বেড পাওয়ার জন্য বা চিকিৎসার জন্য থাকেন। ফলে এটা দুর্ঘটনা হলেও এত পুরনো গাছ রক্ষনাবেক্ষণ করা হয়নি কেন, প্রশ্ন উঠছে।
রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো গাছটির প্রতি আগে থেকেই নজর দেওয়ার কথা প্রশাসনের। সময়মত ভেঙে ফেলাঔ উচিত ছিল। টানা বৃষ্টির মাটি আরও আলদা হয়ে গিয়েছে। ফলে এত বড় দুর্ঘটনা।