শিয়ালদহে অবাক কাণ্ড! প্রেমিকা ছেড়ে যাওয়ায় বন্ধুদের লাগাতার ঠাট্টা,ট্রেনের ছাদে যুবক

24

নিউজ ডেস্ক: শহরের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহ রেলস্টেশন। আচমকাই দেখা গেল এক যুবক ট্রেনের উপর উঠে পড়েছেন। চিৎকার শুরু করেছেন ওই যুবক। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যযাত্রীরা। কেউ কেউ পুরো ঘটনাটির ভিডিও করলেন। যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

স্টেশনে থাকা রেলযাত্রী ও পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসের ছাদে তান্ডব চালানো ওই যুবকের কিছুদিন আগে প্রেমিকা ছেড়ে চলে যায়। বিচ্ছেদের যন্ত্রনা এবং বন্ধুদের লাগাতার ঠাট্টা সহ্য করতে না পেরে ওই যুবক ট্রেনের ছাদে উঠে পড়েছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্টেশনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাস্থলে যায় রেলওয়ে পুলিশ (RPF)। প্রায় তিরিশ মিনিট ধরে অনুরোধ করার পরও যুবক নিচে নামতে রাজি হয়নি। রেলপুলিশকে যুবক বলতে থাকেন, “ আমি কোনও কথা শুনব না। আমার বন্ধুদের চাই। আমার প্রেমিকাকেও চাই। নইলে আমি এখানেই মরব।”

অবশেষে নাছোড়বান্দা যুবককে নিচে নামাতে ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ট্রেনের উপর উঠে পড়েন আরপিএফ জওয়ানরা তারপর তাঁকে নিচে নামানো হয়। যুবকটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের তরফ থেকে জানাযায় যুবকটি বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । তাঁকে নিয়ে পরিবারও চিন্তায় আছেন।