LIVE TV
  • Likes
  • Followers
  • Subscribers
  • Followers
  • Wednesday, June 24, 2026
  • Contact Us

Publisher Publisher - A Step Towards The Truth

  • Home
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • Live TV
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • পেজ থ্রি
  • প্রযুক্তি
  • স্পোর্টস
NKTV
  • Home
  • খবর
  • ভারতে নিষিদ্ধ ‘আরশোলা পার্টি’, BJP-র থেকেও বেশি ফলোয়ার
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • প্রযুক্তি

ভারতে নিষিদ্ধ ‘আরশোলা পার্টি’, BJP-র থেকেও বেশি ফলোয়ার

খবরটপ স্টোরিজভারত
By NKTV Digital Last updated May 21, 2026
111
Share

নিউজ ডেস্ক: দেশের প্রধান বিচারপতির এজলাসে একটি মন্তব্য থেকে ব্যঙ্গ করেই জন্ম হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party)। দ্রুত তার X হ্যান্ডলে অফিসিয়াল পেজটি ২ লক্ষ ফলোয়ার হয়ে যায়। ৬ লক্ষের বেশি মানুষ এই সিজেপি দলে যোগ দিতে রেজিস্ট্রেশন করেন। এই প্রদিবেদন লেখার সময় ইনস্টাগ্রামে সিজেপি-র ফলোয়ার ১৪.৮ মিলিয়ন ফলোয়ার। যেখানে এই প্রতিবেদন লেখার সময় ভারতীয় জনতা পার্টি (BJP)-র ইনস্টাগ্রামে ফলোয়ার ৮.৮ মিলিয়ন। অর্থাৎ, সিজেপির থেকে প্রায় ৬ মিলিয়ন কম ফলোয়ার বিশ্বের বৃহত্তম এই রাজনৈতিক দলের। এই ককরোচ জনতা পার্টির স্রষ্টা অভিজিত ডিপকে তাঁর এক্স হ্যান্ডলে জানান সিজেপি-র অফিসিয়াল পেজটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার। এক্স হ্যান্ডলের তরফে জানানো হয়েছে,

একটি নির্দিষ্ট দেশের কোনও সরকারি সংস্থা বা আইনি ক্ষমতা রয়েছে, এমন প্রতিষ্ঠানের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও নির্দেশ এলে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি সম্পূর্ণ মুছে ফেলা হয় না। শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা যাতে অ্যাকাউন্টটির কনটেন্ট দেখতে না পান, তার ব্যবস্থা করা হয়। যাতে স্থানীয় আইন অমান্য না হয়, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন কর্তৃপক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ অ্যাকাউন্টটি দেখতে পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই ধরনের নিষেধাজ্ঞা বা ব্লক শুধুমাত্র সেই নির্দিষ্ট দেশ বা এলাকাতেই সীমাবদ্ধ থাকবে, যেখানকার সরকার বা আইনি কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন অথবা যেখানে অ্যাকাউন্টটির কনটেন্ট স্থানীয় আইন ভেঙেছে।’

১৬ মে চালু করা এই সিজেপি দলের স্রষ্টা অভিজিৎ আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন। সিজেপি-র এক্স হ্যান্ডলে লেখা, ‘অলস ও বেকারদের শব্দ’।

সিজেপি-র কী কী দাবি:
দেশের প্রধান বিচারপতিদের অবসরের পর রাজ্যসভায় পাঠানো যাবে না।
লোকসভায় বর্তমান আসন সংখ্যাতেই নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দিতে হবে।
দলত্যাগীদের উপর ২০ বছরের নিষেধাজ্ঞা।

As expected Cockroach Janta Party’s account has been withheld in India. pic.twitter.com/44ymllnSMJ

— Abhijeet Dipke (@abhijeet_dipke) May 21, 2026

দেশের প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে আলোড়ন পড়ে যায়। যুবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতি প্রধান বিচারপতি সূর্য কান্ত অবশ্য পরে জানান, তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বিশেষভাবে ‘ভুয়া ও জাল ডিগ্রিধারী’ ব্যক্তিদের কথা বলছিলেন, বৃহত্তর অর্থে ভারতের যুবসমাজকে নয়। যদিও প্রধান বিচারপতির এই ব্যাখ্যার আগেই কার্যত সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেই গড়ে ওঠা ককরোচ জনতা পার্টিতে যোগদান করতে চান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ কীর্তি আজাদরা।

ককরোচ জনতা পার্টিতে যোগদানের যোগ্যতাও বেশ ব্যঙ্গাত্মক:

সিজেপির সদস্যকে অলস হতে হবে

বেকার হতে হবে

পেশাদার ভাবে বাতেলাবাজ হতে হবে

২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে আম আদমি পার্টির সমাজমাধ্যমের শাখার সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ। তিনি জানান, দেশের যুবসমাজের ভাবনা, তাঁদের প্রতিবাদ তুলে ধরতেই নতুন প্ল্যাটফর্ম গড়ার ভাবনা মাথায় আসে তাঁর।

Abhijeet DipkeACCOUNT WITHHELDBANGLANEWSBannedBJpCJICJPCockroach Janata Party
111
Share
NKTV Digital 3722 posts 0 comments

Prev Post

শুরুর ধাক্কা কাটিয়ে স্বপ্নের দৌড়, আইপিএলের শেষ চারে পৌঁছবে কেকেআর?

Next Post

এ বছরেই হাওড়া পুরনিগমের ভোট হবে, জানালেন মুখ্যমন্ত্রী

You might also like More from author
অন্যান্য

অরুণাচলে বৃষ্টিতে বিপর্যস্ত নিপকো প্রকল্প

টপ স্টোরিজ

গোলেই সমালোচনার জবাব দিলেন CR7

খবর

জিআই ট্যাগ পেল ত্রিপুরার সারিন্দা

খবর

রামমন্দিরের পর বিতর্কে উজ্জয়িনীর মহাকালেশ্বর করিডোর

Prev Next

টপ স্টোরিজ

অরুণাচলে বৃষ্টিতে বিপর্যস্ত নিপকো প্রকল্প

গোলেই সমালোচনার জবাব দিলেন CR7

জিআই ট্যাগ পেল ত্রিপুরার সারিন্দা

রামমন্দিরের পর বিতর্কে উজ্জয়িনীর মহাকালেশ্বর…

তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে…

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়…

হাইলাকান্দিতে সক্রিয় ধানের সিন্ডিকেট!

Prev Next 1 of 474
আমাদের সম্পর্কে

NKTV PLUS, a satellite TV news channel, brings you news with uncompromising clarity of factual correctness and stylish presentation.

Ganeshguri, Guwahati, Assam 781006

Email: nktv247@gmail.com

Phone: 7099055656

টপ স্টোরিজ

অরুণাচলে বৃষ্টিতে বিপর্যস্ত নিপকো প্রকল্প

Jun 24, 2026

গোলেই সমালোচনার জবাব দিলেন CR7

Jun 24, 2026

জিআই ট্যাগ পেল ত্রিপুরার সারিন্দা

Jun 24, 2026

রামমন্দিরের পর বিতর্কে উজ্জয়িনীর মহাকালেশ্বর করিডোর

Jun 24, 2026

জনপ্রিয় খবর

ঘোষিত আর্জেন্টিনার দল, মেসির সঙ্গী কারা?

আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে চোটের বহর

হাওয়া নয় এবার বিশ্বকাপের বলের চার্জের খোঁজ নিতে হবে…

বিশ্বকাপ শুরুর মুখে চোটের কবলে মেসি?

Prev Next 1 of 931
গুরুত্বপূর্ণ লিঙ্ক
  • About Us
  • Correction Policy
  • Privacy Policy
  • Contact Us
  • Home
  • খবর
  • অসম
  • ভারত
  • আঞ্চলিক
  • পেজ থ্রি
  • গুয়াহাটি
  • স্পোর্টস
© 2026 - NKTV. All Rights Reserved.
Powered By Aviyantrik