অসমের জেলে বন্দিমৃত্যু, উঠছে প্রশ্ন

18

নিউজ ডেস্ক: ফের আরও একজন বন্দির মৃত্যু ঘটল অসমের কারাগারে। কোকরাঝাড় জেলে মঙ্গলবার মৃত্যু হয়েছে বন্দি রবীন্দ্রচন্দ্র নাগের। ভুয়ো ডাক্তারি করার অভিযোগে রবীন্দ্রচন্দ্র নাগকে গ্রেফতার করা হয়েছিল ২৫ জুন। ভুয়ো ডাক্তারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল কাজলগাঁওর পুলিশ। সেদিনই আদালতে পেশ করার পর রবীন্দ্রচন্দ্র নাগকে জেলে পাঠানো হয়।
রবীন্দ্রচন্দ্র নাগ ভুয়ো ডাক্তার, তাঁর কোনও ডাক্তারি ডিগ্রি নেই, অভিযোগ করেছিল আসাম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশন। তার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বঙাইগাঁও জেলার ঢালিগাঁও এলাকায় ভুয়ো ডাক্তারি করতেন ধৃত। কারাগারের রক্ষীদের দাবি, মঙ্গলবার সকালে হৃৎপিণ্ডে শ্বাসজনিত সমস্যা শুরু হয় ধৃতের। তারপর তাঁকে কোকরাঝাড় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু কোকরাঝাড় জেলের বন্দি রবীন্দ্রচন্দ্র নাগের।
অসমের কারাগারে বন্দিমৃত্যুর ঘটনা এই প্রথম নয়। অসম বিধানসভায় স্বরাষ্ট্র বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালের মে মাস থেকে ২০২৫ সালের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অসমে পুলিশ হেফাজত বা বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন ৮০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু পুলিশ হেফাজতেই ৩৯ জনের মৃত্যুর খবর জানানো হয় অসম রিপোর্ট ৮০ মৃত্যু-তে। এ ছাড়া প্রতিটি মৃত্যুর ক্ষেত্রেই আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হয়েছে বলে জানানো হয় অসম রিপোর্ট ৮০ মৃত্যু-তে। অসমে পুলিশ হেফাজতে থাকাকালীন এনকাউন্টারের মৃত্যুর সংখ্যাও অনেক। এ ছাড়া অসমে ডিটেনশন ক্যাম্পেও বন্দিমৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত অসমের ডিটেনশন ক্যাম্পে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।