আপনারাই দেশের ভবিষ্যৎ, তরুণদের বার্তা প্রধানমন্ত্রীর

15

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে ছাত্রবিক্ষোভের পর প্রকাশ্য সমাবেশে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকেই প্রয়োজন।


দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, আপনাদের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। এই দেশের প্রয়োজন আপনাদের।


সিলেবাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষার সিলেবাস আছে, কিন্তু জীবনের কোনও সিলেবাস নেই। জীবনের সবকিছুই আউট অব দ্য সিলেবাস। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবন আলাদা। ক্যাম্পাস-জীবনে সবকিছু বুঝতে পারেন আপনারা। কী পড়তে হবে, কী পরীক্ষা হবে, সব জানেন আপনারা, কিন্তু জীবনের ক্ষেত্রে বাঁধাধরা প্রশ্নপত্র থাকে না।


প্রধানমন্ত্রীর বার্তা, কোনও কিছু সঠিকভাবে মেনে নিলে চলবে না, প্রশ্ন তুলতে হবে। এবং প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সব প্রজন্মেরই দেশের উন্নয়নের প্রতি দায়িত্ব রয়েছে। চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের বদলাতে হবে। আপনারা যা করবেন, সেটাই দেশকে রাস্তা দেখাবে। এজন্য আপনারা এমন সিদ্ধান্ত নিন যাতে দেশের উন্নয়ন হয়। প্রধানমনত্রীর কথায়, দেশের তরুণ প্রজন্ম যত শক্তিশালী হবে, দেশও তত শক্তিশালী হবে।