মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে দেখা করলেন দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান

60

পৃথা দাশগুপ্ত,কলকাতা:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন দুই এনসিপিআই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। এনসিপিআই এনডিএ-র শরিক হওয়ার জন্য প্রস্তুত হলেও তিন সংখ্যালঘু সাংসদের অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছে সমস্যা। ‌তবে আবু তাহের স্পষ্ট জানিয়ে দিলেন, এনডিএ-র কোনও বৈঠকে তাঁরা যাবেন না।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ নবান্নে যান আবু তাহের ও খলিলুর রহমান। পরে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, রাজ্যের এবং তাঁদের কেন্দ্রের নানা সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তাঁরা। সেই সঙ্গে সংখ্যালঘুদের সমস্যার কথাও তাঁরা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারীর কাছে। সব সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। ২০ জন এনসিপিআই সাংসদের মধ্যে এই তিনজনকে নিয়েই তৈরি হয়েছে সমস্যা । লোকসভা নির্বাচনে যে ফস কেন্দ্র থেকে এই তিনজন ভোটে জিতে সংসদে গিয়েছেন, সেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা অনেক। তাঁরা জানিয়েছেন তাঁরা যদি বিজেপিতে যোগ দেন, তাহলে ভোটাররা সেটা ভালো চোখে নেবেন না। ‌তাই এনডিএ-র কোনও বৈঠকে যাননি। তবে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরা।

শনিবার আবু তাহের ও খলিলুর রহমান স্পষ্ট জানান, এনডিএ-র নামে কোনও বৈঠক হলে তাঁরা যাবেন না। এনসিপিআই সাংসদ হিসেবে কোনও বৈঠকে ডাকা হলে তাঁরা যাবেন।

আবু তাহেরদের বক্তব্য, “কে কী বলছে বলতে পারব না। কাগজে কলমে এনসিপিআই কারও শরিক নয়। নামের পাশে এখনও এআইটিসি লেখা থাকে, তৃণমূলের নেতা হিসেবে মিটিং-এ ডাকা হচ্ছে।”