নিট প্রতিবাদীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার অসম-বিহারে

5

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির সোমবার মধ্যরাতের বৈঠকের পরই ধৃত নিট প্রতিবাদকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেছে অসমবিহার সরকার।


দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি বা সিজেপির মাসাধিক কাল অবস্থান-ধর্নার শেষদিকে দেশের বিভিন্ন শহরে নিট প্রশ্নফাঁসের জেরে আন্দোলন চলছিল। অসম, বিহার, পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের গ্রেফতার করেছে পুলিশ। যদিও সিজেপি প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নিট প্রশ্নফাঁসের জেরে ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার করা হবে। কিন্তু তারপরও বিহার ও পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়।


সোমবার রাতে সিজেপি মুখপাত্র সৌরভ দাস সমাজমাধ্যমে ভিডিয়ো জারি করে বলেন, সরকার ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করেছে। এরপরই অসম ও বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হয় অসম ও বিহারে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ধৃতদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হয়নি।


অসমে ২৬ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে পাঁচটি এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল ১৩ জনকে। তাঁদের বিরুদ্ধে যাবতীয় এফআইআর প্রত্যাহারের বিজ্ঞপ্তি দিয়েছে অসম সরকার।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে এবিষয়ে ভবিষ্যতে আর কোনো আইনি পদক্ষেপ করা হবে না। পাঁচটি এফআইআর বিবেচনা করার পর দ্রুত ১৩ জনকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। নিট আন্দোলনে যোগ দিয়েছিলেন অসমের ক্যাবিনেট মন্ত্রী অসম গণ পরিষদের বিধায়ক কেশব বরার কন্যা। এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কোনো ব্যক্তির প্রতিবাদ করার অধিকার আছে।