নিউজ ডেস্ক: সাতপাকে বাধা পড়লেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ১৯ জুন খুব গোপনেই শেষ হয় বিয়ের অনুষ্ঠান। আগামী ২৪ জুন আগরতলার একটি পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হবে বিয়ের রিসেপশন।

একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম, বিয়ে, বিচ্ছেদ। ফের প্রেম, ফের বিয়ে। হার মানায় রূপালিপর্দার গল্পকেও। ৫৪ বছরে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বিপ্লবকুমার দেব। পাত্রী দক্ষিণ ভারতের বাসিন্দা। শুক্রবার গোপনেই শেষ হল বিয়ের অনুষ্ঠান। আগরতলার একটি হোটেলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লবকুমার দেবের বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম-পরিচয় নিয়ে রয়েছে সাসপেন্স। আগামী ২৪ জুন আগরতলায় মেগা রিসেপশন।
বিজেপি নেতার দ্বিতীয় বিয়ে নিয়ে জোর চর্চা ত্রিপুরায়। বিপ্লব দেবের রাজনৈতিক উত্থান যেমন নাটকীয়, তেমনি রহস্যময় তাঁর ব্যক্তিগত জীবনও। একসময় দিল্লিতে জিম ট্রেনারের কাজ করতেন তিনি। জিমেই দিল্লির তরুণী নিধির প্রেমে পড়েন। একসময় প্রেমের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের পরই ধীরে ধীরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন বিপ্লব দেব। ২০১৬ সালে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব লাভ। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে ত্রিপুরার ক্ষমতায় আসে বিজেপি। মানিক সরকারকে উৎখাত করে মুখ্যমন্ত্রী হন বিপ্লব। ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও বর্তমানে তিনি লোকসভার সাংসদ।

রাজনীতিতে যেমন রকেটের গতিতে উত্থান-পতন, ঠিক তেমনি ব্যক্তিগত জীবনেও রয়েছে প্রেম-বিরহ। মুখ্যমন্ত্রী পদ হারানোর পর গ্রহণ লাগে ব্যক্তিগত জীবনেও। ক্রমশ দূরত্ব বাড়ে স্ত্রী নিধির সঙ্গে। ২০২৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গত ১৯ জুন আগরতলায় দ্বিতীয়বার ছাদনাতলায় যান সাংসদ দেব। কিন্তু এখনও গোপন রাখা হয়েছে পাত্রীর পরিচয়। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, বিপ্লব দেবের দ্বিতীয় স্ত্রী দক্ষিণ ভারতের একজন অভিনেত্রী। আগামী ২৪ জুন আগরতলায় বিয়ের রিসেপশনে বসবে চাঁদের হাট। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বহু ভিআইপি, ভিভিআইপি ও সেলিব্রিটিরা। বাবার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন বিপ্লববাবুর পুত্র-কন্যাও! জানা গেছে, মায়ের অনুরোধেই ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বিপ্লবকুমার দেব। এনকেটিভি বাংলার পক্ষ থেকেও নব দম্পতিদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।