পৃথা দাশগুপ্ত,কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এনকাউন্টার হতে পারেন তার স্বামী পাশাপাশি মিথ্যে মামলায় সুমিতকে ফাঁসানো হচ্ছে, সিবিআই তদন্তের দাবিও করেছিলেন তিনি। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়ে এটি নিয়মিত বেঞ্চে পাঠনোর নির্দেশ দিয়েছেন।
সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়ের স্ত্রীর বক্তব্য, স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। নগদ টাকা উদ্ধারের সঙ্গে সুমিত রায়কে ইচ্ছে করে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। সিবিআই তদন্ত চেয়েছেন সুমিতের স্ত্রী।
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে বলে পুলিশের তরফে জানানো হয়।
এখন পুজোর ছুটিতে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ চলছে। তাই কোর্ট খুললে নিয়মিত বেঞ্চে হবে এই মামলার শুনানি।