কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেকের

28

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড খুলে দিয়েছিলেন কলকাতা পুরসভার কর্মীরা। রাতে ফের নতুন করে টাঙিয়ে দেওয়া হয় ব্যানার। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। ‌পুরসভা কর্মীদের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ ওঠে। এই ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আরজি জানিয়েছিলেন তিনি ‌। কিন্তু সেই আর্জি ফেরাল অবকাশকালীন বেঞ্চ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি কলকাতা হাইকোর্ট পাঠিয়ে দিল নিয়মিত বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ শে নভেম্বর।

মামলাকারীর আর্জি ছিল, অবিলম্বে তার অফিস খুলতে দেওয়া হোক। কারণ কারণ ৩ রা সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত অফিস বন্ধ। আলো পাখা সবই চলছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুতের খরচ বাড়ছে ক্রমাগত।

এখনো পর্যন্ত ক্যামাক স্ট্রীটের দপ্তরের কোনো ফরেনসিক করা হয়নি। আদৌ ফরেন্সিক করা হবে কিনা , ওই দপ্তর নিয়ে পুলিশ কি ভাবছে আদালত যাতে রিপোর্ট চায়, সেটাও আর্জিতে জানানো হয়েছে। কিন্তু এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চেই। পুজোর ছুটির জন্য অবকাশকালীন বেঞ্চ চলছে। তাই কলকাতা হাইকোর্ট খুললে নিয়মিত বেঞ্চ চালু হলে সেই বেঞ্চেই হবে এই মামলার শুনানি।