PM-KISAN প্রকল্পের সুবিধা পেয়েছেন অসমের ১৮.৬ লক্ষ কৃষক

3

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়েছেন অসমের ১৮.৬ লক্ষ কৃষক। এই প্রকল্পের ২৩তম কিস্তির ৩৭২.০১ কোটি টাকা পাবেন কৃষকরা। সমাজমাধ্যমে পোস্ট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।

কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এই প্রকল্পে। ২০১৯ সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে।

দেশের বিকাশের মেরুদণ্ড কৃষকরা, কৃষকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার, লিখেছেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পে দেশের কোটি কোটি কৃষকরা সাহায্য পাচ্ছেন।

প্রধানমন্ত্রী কিষান নিধি (PM-Kisan Samman Nidhi) প্রকল্পে বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। তিনটি কিস্তিতে দুহাজার টাকা পান কৃষকরা। কেন্দ্রীয় সরকারের ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার এটি সবচেয়ে বড় ক্ষেত্র।