জলপাইগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত ৫, জখম বেশ কয়েকজন

25

নিউজ ডেস্ক : জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত ৫, আহতের সংখ্যা বেড়ে এখনো পর্যন্ত ৪০ জন। মৃতরা হলেন পম্পা দাস ২৬ বছর,যমুনা রায় ৪৯ বছর , শুভঙ্কর সিং ৩২ বছর ,সজল সরকার ২৬ বছর , যদিও একজনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। উল্লাডাবরি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। সরকারি বাসের গতি এতটা ছিল যে বাসের সামনের অংশ ভেদ করে ট্যাঙ্কারের পিছনের অংশ ঢুকে যায়। যারফলে বাসের দিকে বসা যাত্রীরা গুরুতর জখম হয়েছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাসের যাত্রীরা। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন।বর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।ময়নাগুড়ি থানার আইসি সুবল সরকার বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে এখানে চলে আসে,পুলিশ সবরকমভাবে পাশে আছে আহতদের। অন্যদিকে মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্র্রী শুভেন্দু অধিকারী ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। মৃতদের প্রতিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্র্রী শুভেন্দু অধিকারী।