বারুইপুরে গণপিটুনি ও হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ৫ গ্রেফতার,মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩৫

53

পৃথা দাশগুপ্ত,কলকাতা:গণপিটুনি ও পুলিশের উপরে হামলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন জড়িতদের কাউকে ছাড়া হবে না। বিশৃঙ্খলার ঘটনায় অন্তত ২০০ জন অভিযুকে চিহ্নিত করা হয়েছিল বলেও তিনি জানিয়েছিলেন। তারপর থেকেই চলছে লাগাতার পাকরাও। গণপিটুনি ও হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা ৩৫।‌

গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনায় দু’টি পৃথক মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাতে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। আজ তাঁদের আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করে তাঁদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। নিজেদের হেফাজতে চেয়ে ধৃতদের জেরা করা হবে।‌ ঘটনায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তা-ও জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

গত রবিবার পুকুর থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায় বারুইপুরে। পরে রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। খুন-ধর্ষণে জড়িত সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ, পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে হামলা হয় তাদের উপরেও। পুলিশ কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুর বাদ যায়নি কিছুই।

ধর্ষণ-খুনের ঘটনায় এখনও পর্যন্ত ঘটনায় প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার ছাড়াও প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার এবং কবীর মোল্লা নামে আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যার মধ্যে পুলিশের এনকাউন্টারের মৃত্যু হয়েছে প্রভাস মন্ডলের।