সাত সকালে ভয়াবহ ভূমিকম্প উত্তরবঙ্গে

4

পৃথা দাশগুপ্ত: উত্তরবঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি , ধূপগুড়ি, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা । বেশ কিছুক্ষণ এই ভূ- কম্পন স্থায়ী হয় । আচমকা ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। তবে আপাতত কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎসস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার গভীরে। আজ ৭টা ২ মিনিটে কেঁপে ওঠে নেপালের বিস্তীর্ণ এলাকা। একইসঙ্গে কম্পন অনুভূত হয় ভারতের উত্তরবঙ্গ, বাংলাদেশ, ভুটান ও চিনেও। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। আফটার শকের আশঙ্কা রয়েছে। করছেন অনেকেই। আতঙ্কে উত্তরবঙ্গবাসী পর্যটকরাও।

সকাল ৭টায় হঠাৎ তীব্র কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় । কয়েক সেকেন্ডের কম্পনে কেঁপে ওঠে বড় বড় বহুতল, বাড়িঘর থেকে শুরু করে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটি ও তার। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। আফটার শক ফের হয় কিনা আতঙ্কে রয়েছেন সকলে।