অসম পুলিশের সাহসী স্নিফার ডগ ‘জিমি’র প্রয়াণ, শিলচরে পূর্ণ মর্যাদায় শেষ বিদায়

17

১৪ মে ২০২৬, শিলচর: কাছাড় জেলা পুলিশের এক নিষ্ঠাবান সদস্য ছিল সে। অসম পুলিশের সেই জনপ্রিয় K9 স্কোয়াডের স্নিফার ডগ ‘জিমি’র আকস্মিক প্রয়াণ। আচমকা স্বাস্থ্যের অবনতি হওয়ায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে জিমি।

জিমি (নিজস্ব ছবি)

অসম পুলিশের এক অত্যন্ত দক্ষ সদস্য হিসেবে জিমি দীর্ঘদিন ধরে কাছাড় জেলা পুলিশের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল। অপরাধী শনাক্তকরণ থেকে শুরু করে তল্লাশি অভিযান। জিমির তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও আনুগত্য বহু জটিল মামলার সমাধানে পুলিশকে সাহায্য করেছিল।

জিমির মৃত্যুতে শোকাহত কাছাড় জেলা পুলিশ। তার নিঃস্বার্থ সেবার প্রতি সম্মান জানিয়ে এক শোকসন্তপ্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর পুলিশ রিজার্ভে পূর্ণ রাষ্ট্রীয় ও পুলিশি মর্যাদায় জিমিকে শেষ বিদায় জানানো হয়। এক সাহসী সতীর্থকে হারিয়ে কাছাড় পুলিশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।